দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর সদর উপজেলায় নতুন নির্মিত একটি সেফটি ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চৌদ্দবুড়িয়া এলাকার শিকদার বাড়ির আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং একই এলাকার মোহাম্মদ আশরাফ চৌকিদার ওরফে আশরাফ মোল্লা (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাড়ির বাথরুমের জন্য নির্মিত সেফটি ট্যাংকের ভেতরে কাজ করার সময় প্রথমে নূহু অসুস্থ হয়ে পড়ে যান। তাকে উদ্ধারে আশরাফ মোল্লা ট্যাংকে নামলে তিনিও অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা ট্যাংকের অংশ ভেঙে তাদের উদ্ধার করে বাইরে আনেন। তবে ততক্ষণে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং তদন্ত চলছে।
জে আই